প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:১৮
দৈনিক ইত্তেফাকে ২৯ মার্চ সংখ্যায় শেষ পাতায় ‘রূপগঞ্জে মাদ্রাসা নিয়ে সংঘর্ষে শিক্ষক নিহত, আহত ১০’-শিরোনামে প্রকাশিত খবরে জামিয়া সাহাবানিয়া মাদ্রাসাকে জড়িত করায় প্রতিবাদ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এক প্রতিবাদলিপিতে মাদ্রাসার শিক্ষা সচিব মুহাম্মদ নেয়ামতুল্লাহ আনওয়ারী বলেন, জামিয়া সাহাবানিয়ার নামকরণ নিয়ে বিবাদ ও সংঘর্ষ হয়েছে বলে ইত্তেফাকে খবর প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, কাল্পনিক। প্রকৃত ঘটনা হলো-২৮ মার্চ মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল চলছিল। এ সময় পার্শ্ববর্তী দুই গ্রামবাসীর মধ্যে মদ সেবন ও তাতে বাধা প্রদানের ঘটনা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়। এই বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে সাংবাদিকের কোন আলাপও হয়নি। প্রতিবেদকের বক্তব্য:আমাদের রূপগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, মাদ্রাসাটির নামকরণ নিয়েই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। দীঘলিয়ার টেক ও কুলিয়াদি গ্রামের মানুষের কাছ থেকেই এ তথ্য পাওয়া গেছে। আর অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় ৬ থেকে ৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।