আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ২৮তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:১৮
আজ ২ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯২৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ১৯৫৪ সালে তত্কালীন পাকিস্তান হাইকোর্টে আইনজীবী হিসেবে তার পেশাগত জীবনের সূচনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারকার্যে অংশ নেন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। বিচারপতি হিসেবে আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকার রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বুলবুল ললিতকলা একাডেমী এবং পাকিস্তানের আর্ট কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ছিলেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ১৯৯৮ সালে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদান করা হয়।