পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিএনপিপন্থি ৯ কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফ হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। কাগজপত্র পৌঁছার পর পরীক্ষা নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৯ কাউন্সিলর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের মাহবুব শাইর টুকু, ১২ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন দিলদার, ১৩ নম্বর ওয়ার্ডের রবিউল আলম মিলু, ১৪ নম্বর ওয়ার্ডের মোঃ টুটুল, ১৮ নম্বর ওয়ার্ডের মনির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান টিটো, ২৫ নম্বর ওয়ার্ডের তরিকুল আলম পল্টু, ২৭ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল আমিন আজব ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু।
