গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
হাস, মুরগী কিংবা অন্যান্য পশু-পাখির ডিম দেখবার অভিজ্ঞতা হয়তো আমাদের সকলেরই কমবেশি আছে। তবে বিভিন্ন প্রজাতির পাখির ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিমটির দেখা মিলেছিল আজ থেকে প্রায় বছর তিনেক আগে ২০০৮ সালের ১৭ মে। এদিন সুইডেনের বোরল্যাঞ্জে অবস্থিত একটি অস্ট্রিচ পাখির ফার্মে কার্স্টিন গানার সাহলিন নামের দুই খামার মালিক অস্ট্রিচ পাখির যে ডিমটি পেয়েছিলেন তার ওজন ছিল ২.৫৮৯ কেজি বা ৫.১২ পাউন্ড।