‘দূরপাঠ’-এ শুরু হয়েছে বৈশাখী প্রস্তুতি

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৮
দেশটিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণ অনুষ্ঠান ‘দূরপাঠ’-এর এবারের বিষয় ‘উত্সবের সাজসজ্জা’। এ কোর্সে পহেলা বৈশাখের র্যালি এবং অন্যান্য আনুষ্ঠানিকতার সাজ-সজ্জ্বা যেমন বিভিন্ন রঙ এবং ডিজাইনের মুখোশ, ব্যানার, বিভিন্ন প্রাণীর অবয়ব, এবং ব্যাক্তিগত সাজসজ্জা শেখানো হচ্ছে। প্রশিক্ষক হিসেবে থাকছেন নকশাবিদ জালাল আহমেদ। অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্ত থেকে ফোন, এসএমএস-এ প্রশিক্ষনার্থী হিসেবে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। ওয়ালিদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাকিয়া ঝুমু, লিজা এবং পূর্ণী। দূরপাঠ সরাসরি সম্প্রচার হবে আজ বিকাল ৫টায়।