আজ একুশে টেলিভিশনের দর্শকদের জন্য প্রচার হবে সম্পূর্ণ ভিন্নধর্মী এবং সত্য ঘটনা অবলম্বনে লাইভ এন্টারটেইনমেন্ট মিউজিক্যাল টক-শো ‘ভূত লাইভ’। আমাদের স্বাভাবিক প্রতিদিনের জীবনে অনেক সময়ই অনেকের জীবনে ঘটে থাকে কোনো অতি প্রাকৃতিক ঘটনা। যার কোনো বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমরা কখনও দিতে পারি আবার কখনও পারি না। অতি প্রাচীনকাল থেকেই পৃথিবীর প্রায় সব দেশেই মানুষ এই ধরনের ভৌতিক বা অতি প্রাকৃতিক বিষয়ের সাথে পরিচিত। ফওজিয়া এরিনার গ্রন্থনা, প্রযোজনা ও উপস্থাপনায় প্রতি বৃহস্পতিবার রাত ১টার সংবাদের পর প্রচার হবে অনুষ্ঠানটি।
