কো-আর্টিস্ট একজন বলেছিলেন, Ôএখন আর তোমাকে দিয়ে সিনেমায় অভিনয় হবে না।’ এমন বাক্যে হতাশ হননি রোমানা। মনের একাগ্রতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে চলেছেন। চলচ্চিত্রে অনেক দেরি করে তার আগমন হলেও নিজের একটা অবস্থান এরই মধ্যে তৈরি করে নিয়েছেন রুমানা। পাশাপাশি নাটকে অভিনয়ের সাথে সাথে প্রযোজনাও করছেন। রোমানা আমাদের এবারের দশে দশ জানিয়েছেন তার ভালোলাগা-মন্দলাগাসহ আরও অনেক কথা। অনুলিপি করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা। আমার সকল কাজের অনুপ্রেরণায় আমার মা-ই মূল ভূমিকা পালন করেন। যখনই আমার কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তখনই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি এসে হাজির হন। তার উত্সাহেই মিডিয়াতে কাজ শুরু করতে পেরেছি।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
সহজভাবে চিন্তা করতে পছন্দ করি, বরাবরই স্বচ্ছ থাকি।
যেকোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখতে পারি ।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
আলসেমিটা ছাড়তে চাই।
সব জায়গায় নিজেকে মানাতে পারি না, এটা বদলাতে চাই।
বই পড়া কমিয়ে দিয়েছি, তা বাড়াতে চাই।
৪ জন প্রিয় অভিনেতা—
টম ক্রুজ
অমিতাভ বচ্চন
সালমান খান
সালমান শাহ
৫ জন প্রিয় পরিচালক—
আলভী আহমেদ
অনিমেষ আইচ
গিয়াজ উদ্দিন সেলিম
সত্যজিত্ রায়
ঋত্বিক ঘটক
৬টি প্রিয় চলচ্চিত্র—
সূর্যদীঘল বাড়ি
শঙ্খনীল কারাগার
জয়যাত্রা
টাইটানিক
থ্রি ইডিয়টস
ম্যানে পেয়ার কিয়া
৭টি জায়গা যেখানে ঘুরতে আপনি পছন্দ করেন—
আমার বাবার বাড়ি ঢাকার মোহাম্মদপুর
টাঙ্গাইল
মহেড়া রাজবাড়ি
মালয়েশিয়া
নেপাল
সুইজারল্যান্ড
ভারত
৮টি প্রিয় খাবার—
যেকোনো দেশীয় মাছ
যেকোনো ভর্তা
চটপটি (ফুটপাতের)
আফগান ফুড
আইসক্রিম
মায়ের হাতের রান্না করা যেকোনো খাবার
সি-ফুড
বাদাম
৯ জন প্রিয় লেখকের নাম—
শেক্সপিয়ার
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুকুমার রায়
রাবেয়া খাতুন
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
সাগর জাহান
১০টি প্রিয় নাটক
রঙের মানুষ
বহুব্রীহি
অয়োময়
এইসব দিনরাত্রি
ঝুটঝামেলা
রুমালী
আজ রবিবার
প্রতিশ্র“তি
গাঁও গেরামের মানুষজন
রূপনগর।
