জুয়েল আইচ জাদুশিল্পী, বংশীবাদক ও চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত ও জনপ্রিয়। জাদুর প্রতি তার ভালোবাসাটা উন্মাদনায় পরিণত হয় সিরাজগঞ্জের জাদুকর আবদুর রশিদের জাদু দেখে, আর বন্দে আলী মিয়ার রূপকথা পড়ে। তখন থেকেই বিভিন্নজনের কাছে একটু একটু করে জাদু শিখতে লাগলেন। তার বিখ্যাত জাদু কাগজ থেকে ডলার বানানো, চোখ বেঁধে গাড়ি চালানো, কাটা অঙ্গ-প্রত্যঙ্গ জোড়া লাগানো ইত্যাদি। তিনি মঞ্চে প্রথম জাদু প্রদর্শন করেন ১৯৭২ সালে। এছাড়া মিডিয়ায় প্রথম জাদু প্রদর্শন করেন ১৯৭৯ সালে। জুয়েল আইচ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তিনি একুশে পদক, সিজেএফবির আজীবন সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হন। আগামী ১০ এপ্রিল বিখ্যাত এই জাদুকরের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে রইল অগ্রিম শুভেচ্ছা।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
৫ এপ্রিল :গ্রেগরি পেক। ৬ এপ্রিল :মিলা হোসেন
৭ এপ্রিল :জেকি চ্যান, ফ্রান্সিস কপোলা, রবি শঙ্কর
৯ এপ্রিল :তিরু, জয়া বচ্চন। ১০ এপ্রিল :জুয়েল আইচ, মৌটুসি।
