খোঁজখবর

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৪
সখিনা চরিত্রে ‘বিষয়টা আসলে এমন ভালো গল্প আর ভালো চরিত্র না হলে আমি নাটক কিংবা টেলিফিল্মে কাজ করি না। পান্থ শাহরিয়ারের লেখা এই নাটকটির গল্প ভালো। শুধু আমার চরিত্রটিই নয়, বলা যায় নাটকের প্রতিটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি সখিনা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ তারিকুল ইসলামের পরিচালনায় ‘বেওয়ারিশ মানুষ’ নাটকে অভিনয় প্রসঙ্গে ঠিক এমনই বললেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন। সম্প্রতি মানিকগঞ্জে এই নাটকের শুটিং হয়েছে। নাটকে তারিনের স্বামীর (মান্নান) চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এদিকে তারিন নিয়াজ মাহবুবের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কালো মখমল’ নাটকে কাজ করছেন। এছাড়া গত স্বাধীনতা দিবসে এটিএন বাংলায় প্রচার হয় তার অভিনীত শান্তা রহমান পরিচালিত ‘অনুচ্ছেদ ৭১’ নাটকটি। নতুন বিজ্ঞাপনে... জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। গত সপ্তাহে নতুন আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। নতুন বিজ্ঞাপনে একেবারেই নতুনভাবে দেখা যাবে নিপুণকে। নিপুণ বলেন, ‘সবসময়ই চেষ্টা করেছি আমি ভালো প্রোডাক্টের ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে। নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাইয়ের কাছে বিজ্ঞাপনটির কনসেপ্ট শোনার পর ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভীষণ ভালো লাগবে।’ নিপুণ জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এদিকে গত সপ্তাহে রাঙামাটি থেকে চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালনায় ‘কার্তুজ’ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন নিপুণ। এই ছবিতে তার বিপরীতে আছেন সোহান খান। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ ছবির আউটডোর শুটিংয়ের কাজও শেষ করেছেন নিপুণ। এই ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী ও আদি। এছাড়া ইসমত আরা চৌধুরী শান্তি পরিচালিত ‘মায়ানগর’ ছবির ডাবিংয়ের কাজ শুরু করবেন খুব শিগগিরই। কণ্ঠশিল্পী আগুনের সাথে শেষ করেছেন শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১-এর মা জননী’ ছবির কাজ। এ ছাড়াও তিনি শেষ করেছেন জি সরকারের নির্দেশনায় ‘লাভ ২০১৪’ ছবির কাজ। এই ছবিতে তার বিপরীতে আছেন শাকিব খান। প্রতিটি ছবি নিয়েই নিপুণ যথেষ্ট আশাবাদী। এদিকে নিপুণ সর্বশেষ সনক মিত্রের পরিচালনায় গন্ধরাজ হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। নিপুন সর্বপ্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন গাজী শুভ্রর পরিচালনায় ‘প্রাণ আপ’-এর বিজ্ঞাপনে। চিত্রনায়িকা নিপুণ শাহ আলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ ও মোহাম্মদ হোসেন পরিচালিত ‘চাঁদের মতো বউ’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নিপুণ সর্বশেষ মাসুদ সেজান পরিচালিত ‘রেড সিগন্যাল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। রিপনের ইটিশ-পিটিশ প্রেম মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু রিপনের। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে দীর্ঘদিন মঞ্চনাটকে অভিনয় করেছেন। প্রাণ এক্সপোর্ট মুড়ি, প্রাণ চানাচুর, রোমানিয়া বিস্কুটের মডেল হয়ে টিভিসিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। অভিনয়েও তিনি বেশ সাবলীল। অভিনয়ের সেই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছেন রিপন। সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘ইটিশ-পিটিশ প্রেম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা প্রিয়ন্তি। বড়পর্দায় অভিনয় প্রসঙ্গে রিপন বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করার। নিজেকে সেভাবে প্রস্তুতও করছি। থিয়েটার করেছি, এখনও চর্চা আছে। টিভি নাটকে অভিনয় করে নিজের দক্ষতা পরিপুষ্ট করেছি। আশা করছি চলচ্চিত্রেও সফল হব।’ এছাড়াও গেল ভ্যালেন্টাইনে ‘আনমনা’ শিরোনামে ইমরান ও নওমীর গাওয়া শ্রোতাপ্রিয় একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে রিপন বেশ প্রশংসা কুড়িয়েছেন।