চোখের তারায় তুই

এক তরুণীর গল্প

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৪
স্টার জলসা চ্যানেলে হালে শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল ‘চোখের তারা তুই’। সিরিয়ালটির গল্প এক অনাথ তরুণী টুটুলকে নিয়ে। খুব ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছে মেয়েটি। থাকে মফস্বল শহর মধুপুরায়। খুব সাধারণ একটি মেয়ে টুটুল। প্রাণপ্রাচুর্যে ভরপুর হাসিখুশি মেয়েটি দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে বড় হলেও আশপাশের সবাই তাকে বেশ পছন্দ করে চমত্কার মিষ্টি স্বভাবের কারণে। টুটুল জনপ্রিয় সিনেমা তারকা আয়ুশের ভীষণ ভক্ত। সব সময় আয়ুশকে নিয়ে নানা কল্পনায় বিভোর থাকে। প্রিয় তারকার পাশে নিজেকে কল্পনা করে টুটুল পুলকিত হলেও বাস্তব অবস্থার কথা ভেবে গুটিয়ে যায় সে। তার দৃঢ় প্রত্যাশা এবং বিশ্বাস, একদিন তার প্রিয় তারকার সঙ্গে দেখা হবে। আয়ুশের সান্নিধ্যে যাওয়ার, তাকে একান্ত আপন করে পাওয়ার অবাস্তব স্বপ্ন দেখলেও ঘটনাচক্রে টুটুল সুযোগ পেয়ে যায়। একদিন তাদের মফস্বল শহরে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে আসে জনপ্রিয় চিত্রনায়ক আয়ুশ। তারসঙ্গে একই মঞ্চে পারফর্ম করারও সুযোগ পায় টুটুল। প্রিয় তারকার একান্ত সান্নিধ্যে এলেও টুটুল কি পারবে তার হূদয়ের গভীরে লুকিয়ে রাখা ভালোবাসার কথা বলতে, তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন কি শেষ পর্যন্ত পূরণ হবে, সুপারস্টার আয়ুশ কি জানতে পারবে তার ডাই হার্ড ফ্যান টুটুলের হূদয়ের একান্ত চাওয়ার কথা—এতসব প্রশ্নের জবাব খুঁজতে দর্শক কৌতূহলী হয়েছেন। ‘চোখের তারাই তুই’ সিরিয়ালের গল্পটি শুরু থেকেই দর্শকদের বিপুলভাবে আকৃষ্ট করেছে। এখানে তার বিপরীতে আয়ুশ চরিত্রে রূপদান করেছেন জয় মুখার্জ্জি। স্টার জলসা চ্যানেলে প্রতি সোম থেকে শনিবার রাত ৮টায় ‘চোখের তারা তুই’ সিরিয়ালটি দেখানো হয়। বধূবরণ কনক নামের একটি অনাথ মেয়ের গল্প ‘বধূবরণ’। সাংসারিক নানা জটিলতা নিয়ে নির্মিত সিরিয়াল ‘বধূবরণ’ স্টার জলসাতে প্রতি সোম-শনিবার সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয়। দিয়া অউর বাতি হাম রাজস্থানের ছোট্ট শহর পুসকারের পটভূমিকায় ‘দিয়া অউর বাতি হাম’ সিরিয়ালটির গল্প আবর্তিত হচ্ছে। সিরিয়ালটি স্টার প্লাস চ্যানেলে সোম-শুক্রবার রাত ৯টার সময় দেখানো হয়। ঘর মন জানালা জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। এই অনুষ্ঠানে মানুষের মন ও মনস্তাত্ত্বিক বিষয়ক আলোচনা করা হয়। শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ০৫ মিনিটে দর্শকরা দেখতে পাবেন। থার্ড আই এটিএন বাংলায় প্রচার হয় ধারাবাহিক নাটক ‘থার্ড আই’। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, নাদিয়া, তানিয়া প্রমুখ। এটি দর্শকরা প্রতি সোমবার রাত ৮টায় দেখতে পাবেন।