মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলেনিয়াম স্কুল অ্যান্ড কোচিং সেন্টার গুরুদাসপুর শাখার শিক্ষার্থীদের উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার রোজী মোজাম্মেল মহিলা কলেজ ক্যাম্পাসে ওই সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরাও। অনুষ্ঠানটির আয়োজন করে মিলেনিয়াম স্কুল অ্যান্ড কোচিং সেন্টার।
রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে ওই দিন দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এতে সাংস্কৃতিক পরিবেশনায় প্রথম স্থান অর্জন করে মিলেনিয়াম স্কুল। হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জালাল উদ্দিনের উপস্থাপনায় মনোমুগ্ধকর নাচ গান পরিবেশন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
