নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিল্প সাহিত্য সংসদের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও শিশু নাট্যদলের পরিবেশনায় নাটক মঞ্চস্থ করে। ২৭ মার্চ রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুরের অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি ও বিশিষ্ট কথা সাহিত্যিক এমএ বাশার। মুর্তজা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সরকার বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়তুর রহমান, অনুষ্ঠান সঞ্চালন করেন প্রতিষ্ঠানটির সমাজ ও সাহিত্য সম্পাদক আকমল সরকার রাজু। অনুষ্ঠানে ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও সংসদের শিশু নাট্য দলের উদ্যোগে নাটক ‘হিজল তলীর গাঁয়ে’ মঞ্চস্থ করা হয়। এতে শিল্প সাহিত্য সংসদের শিশু শিল্পীরা অংশগ্রহণ করেন। নাটকটি পরিচালনা করেন সিরাজুল হক চন্দন।
