জেলা প্রশাসনের বই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৯
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেটের সহযোগিতায় গত ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বইমেলা আয়োজিত হয়। ৩ দিনব্যাপী এ মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতে থাকে। গত ৩০ মার্চ বই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ঘটে। বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল মনোমুগ্ধকর। আয়োজনে ছিল জেলা প্রশাসন সিলেট ও সহযোগিতায় ছিল জাতীয় গ্রন্থ কেন্দ্র। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই দলীয় নৃত্য পরিবেশন করে সিলেট শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণার্থীরা। দলীয় পরিবেশনায় ছিল সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ সিলেটের শিক্ষার্থীরা ও শিকড়। একক নৃত্য পরিবেশন করেন প্রিয়াশ্রী কর পিউ ও দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্য ছন্দালয়। একক সংগীত পরিবেশন করে শিল্পকলার মালিহা বেনতে হাবিব ও অন্তরা বিশ্বাস পিংকী, কৃষ্ণপদ বিশ্বাস, তন্বী দেব, শামীম আহমদ।