বিজিএপিএমইএ’র সভাপতি নির্বাচিত

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২০:৩৬
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) ২৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি এসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় তিনি পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া ১ম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজাদা মাহমুদ চৌধুরী, ২য় সহ-সভাপতি আব্দুল কাদের খান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি এবং সহ-সভাপতি (অর্থ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোজাহারুল হক শহীদ। -প্রেস বিজ্ঞপ্তি