ভেনেজুয়েলার বিরোধী দলের শীর্ষ এমপিকে পার্লামেন্টে ঢুকতে বাধা

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২০:৫৮
ভেনেজুয়েলার বিরোধী দলের শীর্ষ এমপি মারিয়া করিনা মাচাদোকে গতকাল বুধবার পার্লামেন্টে ঢুকতে বাধা এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে মাচাদোকে কয়েক দিন আগে কংগ্রেস থেকে পদচ্যুত করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিরোধী সমর্থক যারা মাচাদোর পদচ্যুতির প্রতিবাদে কারাকাসের কেন্দ্রস্থলের দিকে মিছিল করার পরিকল্পনা করেছিল তাদের একটি র্যালি ঘিরে রাখে ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের সৈন্যরা। র্যালিটি পার্লাামেন্ট চত্বরে কাছে আসলে মাচাদো পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করেন।