পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৭
বিভিন্ন স্থানে গত দুইদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। হালুয়াঘাটে স্কুল ছাত্র নিহত ময়মনসিংহের হালুয়াঘাট বীল গুছিনা এলাকায় গতকাল বুধবার সকালে ট্রাক চাপায় আব্দুল মান্নান (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত ও মো. সারোয়ার হোসেন নামে এক ছাত্র আহত হয়েছেন। তারা ধারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় স্কুলগামী ছাত্রছাত্রীসহ এলাকার মানুষ প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে এবং উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে ১০/১৫টি গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এলাকাবাসীর দাবি মেনে নেয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টেকনাফে শিশু নিহত কক্সবাজারের টেকনাফের নাইট্যং মোড়ার উঁচু পাহাড় থেকে নামার সময় একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সোলেমান (১০) নামে এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহে বৃদ্ধ নিহত ঝিনাইদহে গতকাল বুধবার ভোরে আলমসাধু উল্টে ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান, মাগুরায় একটি ধর্মসভা শুনে আলমসাধুযোগে বাড়ি ফেরার পথে নগরবাথান এলাকায় স্পিড ব্রেকারে ধাক্কা লেগে আলমসাধু উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। ঝিনাইদহ থানায় মামলা হয়েছে। গাইবান্ধায় মহিলা নিহত গাইবান্ধা সদর উপজেলার গোপালপুর এলাকায় গত মঙ্গলবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, আছিয়া বেওয়া রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেখানে তিনি দুপুরে মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।