ধুনটে ফ্লেক্সিলোড ব্যবসায়ীদের ধর্মঘট

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৯
বগুড়ার ধুনটে ভূয়া কাগজপত্রের মাধ্যমে গ্রামীণফোনের সিম রিপ্লেসমেন্টের প্রতিবাদে ধুনটের সকল ফ্লেক্সিলোড ব্যবসায়ী তিন দিনের ধর্মঘট শুরু করেছে। ফ্লেক্সিলোড ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এক সভায় মঙ্গলবার থেকে বৃস্পতিবার পর্যন্ত গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের সকল দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।