সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৯
মহাদেবপুরে স্বাস্থ্য সহকারীদের ল্যাপটপ বিতরণ মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য সহকারীদের মাঝে ৪৫টি মিনি ল্যাপটপ (ট্যাব) বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহাফুজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আহম্মেদ। ধামইরহাটে বালাইনাশক ব্যবহার বিষয়ে কর্মশালা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে বালাইনাশক পরিচিতি ও ঝুঁকিমুক্ত ব্যবহারের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বালাইনাশক ডিলারদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফসলের ১৫৬টি রোগ-বালাই নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. জামাল উদ্দিন সচিত্র প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। কাঠালিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, শিশির দাস, এসআই মোঃ বাদল ফকিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। প্রধান অতিথি মোঃ ফারুক সিকদার বলেছেন, সন্ত্রাসী যে দলেরই হোক, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। মাদারীপুরে শিক্ষা বৃত্তি প্রদান মাদারীপুর প্রতিনিধি \ শক্তি ফাউন্ডেশন গতকাল বুধবার গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। এরিয়া কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশনের সহকারী পরিচালক নিলুফা বেগম। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক প্রদান করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিঞ্চুরঞ্জন দাস। বক্তব্য রাখেন, সিনিয়র এক্সিকিউটিভ মাছুম সরকার, এরিয়া সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উলিপুরে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ বিতরণ উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ উলিপুরে ক্ষুদে ডাক্তাররা স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে কৃমিনাশক ওষুধ বিতরণ করেছেন। গত মঙ্গলবার সারা দেশের ন্যায় উলিপুর উপজেলার ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের মাঝে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। উলিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ অজয় কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আমিন আল পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রতিষ্ঠানের এসএমসি সভাপতি আব্দুল মজিদ হাড়ি, প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি প্রমুখ। উলিপুরে প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় সভা উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এরশাদুন্নবী ছোটকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাবেক মহাসচিব মুনছুর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক আশরাফুল আমিন প্রমুখ। মুন্সীগঞ্জে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সকালে ১৭৪ এইচএসসি শিক্ষার্থীকে ব্যতিক্রম সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথির ভাষণ দেন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। বিদ্যালয়টির অধ্যক্ষ মেজর নূরুল আমিন হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির, এডিসি সাগরিকা নাসরিন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জল। সংবর্ধনায় প্রতিষ্ঠানটির এইচএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকের ছবি সম্বলিত বাঁধাই করা এ্যালবাম তুলে দেয়া হয়। সোনাতলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \আগামী ৫ এপ্রিল সারাদেশের ন্যায় সোনাতলায়ও শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার মণ্ডলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল হক মণ্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হোসনে ফিরোজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব প্রমুখ। ছাতকে সমবায়ীদের প্রশিক্ষণ কর্মশালা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে প্রাথমিক সমবায় সমিতির সভাপতি, ম্যানেজার ও সমিতি প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন কৃষক, বিত্তহীন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারসহ ৬০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। ছাতক কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’র সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার। এতে বক্তব্য রাখেন, সমবায়ী মাস্টার আওলাদ আলী, আবু জাফর টিপু, মানিক মিয়া, রাহাত মিয়া প্রমুখ। রানীশংকৈলে ২৭টি ল্যাপটপ বিতরণ রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ দেশব্যাপী জাতীয় কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিক ও ২টি সাব-সেন্টারে গতকাল বুধবার মোট ২৭টি ল্যাপটপ ও ইন্টারনেট মডেম বিতরণ করা হয়। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. হাসিনা বানু, ডা. ফিরোজ আলম ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মালেক ও আফজাল হোসেনসহ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত ছিলেন। ভাণ্ডারিয়ায় কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ ও মডেম বিতরণ ভাণ্ডারিয়া(পিরোজপুর)সংবাদদাতা\ গতকাল বুধবার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে উপজেলার ২১টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচসিপিদের মাঝে ল্যাপটপ ও ইন্টারনেট মডেম বিতরণ করেন স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মো.শাহাদাত্ হোসেন হাজরা। এ উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা.মো. শাহাদাত্ হোসেন হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. ইখতিয়ার হোসেন, ডা. ফাকরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আ. হালিম, সিএইচসিপির মো. হাবিবুর রহমান ও সানজিদা আক্তার প্রমুখ। কাউনিয়ায় ইভটিজারের কারাদণ্ড কাউনিয়া (রংপুর) সংবাদদাতা\ গতকাল বুধবার রংপুরের কাউনিয়ায় এক নেশাগ্রস্ত ইভটিজারের একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার জনৈক মাস্টারের স্কুলপড়ুয়া দুই মেয়ে মঙ্গলবার রাত আটটার দিকে কোচিং শেষে বাড়ি ফিরছিলো। এমন সময় হরিশ্বর রেল কলোনি এলাকার দুখু দফাদারের ছেলে রাজকুমার নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে জোরপূর্বক জড়িয়ে ধরে। পরে তারা বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনা জানায় এবং কাউনিয়া থানায় অভিযোগ করেন। পরে কাউনিয়া থানার এসআই শাহজাহান আলী রাজকুমারকে আটক করে। ধামইরহাটে কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন ধামইরহাট(নওগাঁ)সংবাদদাতা\ নওগাঁর ধামইরহাটে বেসরকারি পর্যায়ে সোনার বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সোনার বাংলা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গত মঙ্গলবার এ সেন্টার উদ্বোধন করেন ওই কম্পিউটার সেন্টারের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব রমজান আলী। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এড. মোঃ আইয়ুব হোসেন, সেলিম মাহমুদ রাজু প্রমুখ। কলমাকান্দায় স্বাস্থ্য বিভাগের কর্মশালা কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার কলমাকান্দা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনব্যাপী কর্মশালা গতাকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আল-মামুন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কাজী মশিউর রহমান, ইলিয়াস হোসেন কোকিল, সিরাজুল ইসলাম, অনুজ চক্রবর্তী, সাংবাদিক ফখরুল আলম খসরু, মোঃ জাফর উল্লাহ ও আব্দুল মান্নান প্রমুখ। বেড়ায় সিএইচসিপি পর্যায়ে ল্যাপটপ বিতরণ বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) দের মাঝে ২৩ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সিএইচসিপিদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কার্তিক কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সামাদ, উপজেলা আরএমও ডা: মিলন এবং কয়েকটি এনজিওর কর্মকর্তা প্রমুখ। চাটমোহরে সান্ধ্যকালীন স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরে গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান নূরুল আমিন খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, পৌরসভার প্যানেল মেয়র এখলাছুর রহমান, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ। সভাপতিত্ব করেন রংধুর সভাপতি নাসির উদ্দিন শাহিন। মীর্জাগঞ্জে আনসার ভিডিপি সমাবেশ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল বুধবার মীর্জাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আনসার ও ভিডিপি সমাবেশ’১৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় দেড়শ’ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা সমাবেশে উপস্থিত ছিলেন। ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, অধ্যাপক ইউনুচ আলী সরদার ও মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান প্রমুখ। পার্বতীপুরে ধানের বীজ ও সার বিতরণ পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অধীনে আউশ মৌসুমে চাষাবাদের জন্য ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ১০টি ইউনিয়নের ৩০ জন কৃষকের মধ্যে ১০জনকে ১০ কেজি হারে নেরিকা জাতের ধানের বীজ ও ২০ কৃষককে ৫ কেজি হারে বিআর-২৬ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব রহমানসহ ৩০জন কৃষক উপস্থিত ছিলেন। সুজানগরে কৃষি পুনর্বাসন উপকরণ বিতরণ সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এবং আউশ প্রণোদনা প্যাকেজের আওতায় গতকাল বুধবার উপজেলার ৩৪০জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়। পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু প্রধান অতিথি হিসেবে ওই উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, পাবনা জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এবিএম মোস্তাফিজার রহমান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,প্রমুখ। দশমিনায় হিন্দু পল্লীতে নবনির্বাচিত চেয়ারম্যানকে দুধে স্নান দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ৫ম ধাপে পটুয়াখালীর দশমিনা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন শওকতকে গরুর দুধ দিয়ে স্নান করানো হয়। উপজেলার লক্ষ্মীপুর বাসু শিকদার বাড়ি মন্দির কমিটি গতকাল বুধবার চেয়ারম্যানকে দুধে স্নান করানোসহ নতুন পোশাক পরানো হয়। মন্দির কমিটির সভাপতি সুধীর চন্দ্র মণ্ডল জানান, নির্বাচনে উপজেলা চেয়ারম্যান শওকত ঘোড়া প্রতীকে বিজয়ী হওয়ার জন্য গরু দুধে স্নানের মানত করা হয়েছিল। নাসিরনগরে দুর্নীতি বিরোধী র্যালি নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ‘সবাই মিলে গড়ব দেশ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে নাসিরনগরে দুর্নীতি বিরোধী সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে গতকাল বুধবার দুর্নীতি বিরোধী র্যালি ও মানববন্ধন হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গনেশ চন্দ্র মণ্ডল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ,সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।