বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এদেশে অনেক শিক্ষিত বেকার আছে। তরুণেরা হাসলে বাংলাদেশ হাসে। একটি স্বয়ংসম্পূর্ণ স্বাধীন দেশ দাঁড়িয়ে থাকে সে দেশের শিক্ষিত তরুণ সমাজের ওপর। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন-১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করা বাঞ্ছনীয় প্রয়োজনে বিকেন্দ্রীকরণ করতে হবে। ২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার করে অতিসত্বর পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করা। ৩। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা। ৪। কোটা পদ্ধতি সংস্কার করা। ৫। ভাইভাসহ চাকরির সকল পরীক্ষা নিজ নিজ বিভাগীয় শহরে দেয়ার ব্যবস্থা করা। যেখানে বেকারদের পক্ষে চাকরিতে আবেদন করার টাকা সংগ্রহ করাই মুশকিল, সেখানে হাজার হাজার টাকা খরচ করে ঢাকায় গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই জুলুম।
পরিশেষে উল্লিখিত সমস্যাগুলোর সমাধানকল্পে সরকারকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আনোয়ার হোসেন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়
