স্কুল শিক্ষকদের নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট পড়ানো সরকার নিষিদ্ধ ঘোষণা করলেও তা চলছেই। ঢাকার নামি-দামি স্কুলগুলোতে এই কোচিং বাণিজ্য চোখে পড়ার মতো। কোনো কোনো স্থানে বাসা বাড়ি জুড়েই এই কোচিং বাণিজ্য! অথচ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল— শিক্ষক আলাদা করে কোচিং সেন্টারে পড়াতে পারবেন না। যদি কোনো শিক্ষক সরাসরি এ নিদের্শনা অমান্য করেন তবে শিক্ষা আইনে তার ব্যবস্থা নেয়া হবে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর ১ ,ঢাকা ১২১৬
