সিঙ্গাপুরে এক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনকে বাংলাদেশে ফিরিয়ে আনতে গতকাল বুধবার এয়ার এ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সিকদার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে এ্যাম্বুলেন্সে করে গত ২৪ মার্চ হিরনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল ওই এয়ার এ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।
এয়ার এ্যাম্বুলেন্সটি আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছার পর তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে বলে পারিবারিক সূত্র জানা যায়। শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরে ৭ দিন লাইফ সাপোর্টে রাখার পরেও হিরনের শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি ঘটেনি। তাই চিকিত্সকদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় নিয়ে এ্যাপোলো হাসপাতালে চিকিত্সা দেয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
