ঠাকুরগাঁও অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট অব্যাহত

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:১২
গত আট দিন যাবত ঠাকুগাঁও-পীরগঞ্জ-রাণীশংকৈল-হরিপুর রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তিন উপজেলার যাত্রীদেরকে জেলা শহর ঠাকুরগাঁওয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাণীশংকৈল-কাঠালডাঙ্গী রুটে মিনিবাস চালুর উদ্যোগ নেয়া হলে রাণীশংকৈলের ইজিবাইক, অটোবাইক, ভটভটিওয়ালাদের সঙ্গে মতবিরোধ ঘটে। এ নিয়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা মিনিবাস মালিক সমিতি ওই তিন উপজেলায় যাত্রীবাহী বাস চলাচল গত ২৬ মার্চ থেকে বন্ধ করে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঐকমত্যে আসা সম্ভব হয়নি বলে পীরগঞ্জ উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম জানান।