অমিল; মিলেমিশে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ১৯:৪৪
ফুটবল জানেনা তার গতিধারা দূরত্ব, জানেনা জন্মসূত্র, তবে বৃষ্টি বোঝে পতনের পর কী কী পর্ব অনিবার্য! মৃত্যু যে কী এক তৃপ্তিশান্তি এবং সমাপ্তি, পরিসমাপ্তি তা সৌন্দর্যের সহোদর। বৃষ্টিফোঁটার প্রতীকে অজস্র ফুটবল অমিলে, মিলেমিশে মৃত্যুবিরোধী উদ্ধৃত ঘটে মায়া-প্রমাদ।