একেই হয়তো বলে চুক্তিভঙ্গ বা প্রতারণা! কারণ কণ্ঠশিল্পী ন্যান্সির প্রথম সংসারের বিচ্ছেদের পর পারিবারিক টানাপোড়েনে যখন শিল্পীসমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এরপর রাজনৈতিকভাবেও একটি স্ট্যাটাস দিয়ে বিতর্কের মুখে পড়েন ঠিক সেই সময় গানের ছন্দে অডিও ইন্ডাস্ট্রিতে ফেরেন আসিফ। আসিফের সাথে ন্যান্সির ‘ঝগড়ার গান’ শিরোনামের অ্যালবামটি নিয়ে আবারও অডিওতে ফেরেন তিনি। কিন্তু অ্যালবামের নামকরণের মতোই যে এই শিল্পীদ্বয় স্বরূপে ফিরবেন তা বুঝা গেল দ্বিতীয় অ্যালবাম এলেই। কারণ এমনিতেই হাবিবের সাথে দ্বৈত গানে ন্যান্সির উত্থান হলেও স্টেজ মাতানো গান না থাকায় সেই অর্থে স্টেজের ডাকও খুব একটা আসছিল না। কিন্তু আসিফের অডিও প্রতিষ্ঠান আর্বের সাথে চুক্তি মোতাবেক বেশ ক’টি অ্যালবামে কমিটমেন্ট থাকলেও হুট করেই সিদ্ধান্ত বদলে ন্যান্সি আসিফকে না করে দেন। প্রাতিষ্ঠানিকভাবে যখন ন্যান্সির বিভিন্ন গানের রয়্যালিটি নিয়ে যখন আসিফ লড়ছিলেন তখন তার এই ‘না’-কে অন্য কারো প্ররোচনায় বলছেন আসিফ। আসিফ বলেন, ‘আমি এ নিয়ে আইনিভাবেই উদ্যোগ নেব। তবে তার চেয়েও বিষয়টা আমি খুবই আক্ষেপের সাথে দেখি, কারণ যার ন্যূনতম কমিটমেন্ট নেই সেই শিল্পীর সাথে ভবিষ্যতে অন্য কেউই কাজ করতে চাইবে না। আমি এখন আগের অ্যালবামের গানগুলোও নতুনভাবে রেকর্ড করে তার গানগুলো মুছে দেব। কারণ এই ধরনের চুক্তিভঙ্গ শিল্পীদের ভেতরে খারাপ একটি উদাহরণ তৈরি করল।’
