গাজীপুরে পোল্ট্রিশিল্প রক্ষার দাবিতে সাংবাদিক সম্মেলন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২১:১৯
পোল্ট্রি শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবিতে গাজীপুরে সাংবাদিক সম্মেলন করেছে গাজীপুর জেলা পোল্ট্রি সামগ্রী বিক্রেতা মালিক বহুমুখী সমবায় সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পোল্ট্রি সামগ্রী বিক্রেতা মালিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ পোল্ট্রি শিল্প রক্ষায় খামারিদের জন্য স্বল্প সুদে জামানতবিহীন ঋণ সুবিধা, খামারিদের সমস্যা নিরসনে শক্তিশালী মনিটরিং সেল গঠন, প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ ও উপযুক্ত মূল্য ধার্যকরণের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যে খামারিদের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সম্মেলনে জানানো হয়।