চাঁপাইনবাবগঞ্জে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে হেরোইন, ফেন্সিডিল ও ভুয়া র্যাবসহ ৫ জন আটক হয়েছে। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অস্থায়ী ক্যাম্পে আটকৃতদের গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থিত করা হয়। র্যাব-৫ এর মিডিয়া কর্মকর্তা খালেদা বেগম জানান, হেরেইনসহ হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার জয়া সিকদার (২৫), গোদাগাড়ী থানার মাটিকাটা এলাকার সবুজ (২০), মহিশালবাড়ি এলাকার হামিম ইকবাল (২১), রেজাউল করিম বাবু (২৩) ও পরে একই এলাকা থেকে মমিন আলী (৩০) নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করে র্যাব।
