গৌরনদী সরকারি কলেজে ছাদের আস্তর খসে ২ পরীক্ষার্থী আহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২১
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে গতকাল বৃহস্পতিবার বরিশালের সরকারি গৌরনদী কলেজ পরীক্ষা কেন্দ্রে ছাদের প¬্লাস্টার ধসে পড়ে ২ এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। কেন্দ্রের ১৩ নং কক্ষের ছাদের আংশিক প্লাস্টার ধসে পড়ে পালরদী মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিয়াজ হাওলাদার, মুরাদ শিকদারের শরীরের ওপর পড়ে। এতে তারা সামান্য আহত হয়। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত চিকিত্সকের কাছ থেকে তাত্ক্ষণিক প্রাথমিক চিকিত্সা নিয়ে তারা আবার পরীক্ষায় অংশগ্রহণ করে।