শালিখায় ডিজিটাল মেলা
মাগুরা প্রতিনিধি \মাগুরার শালিখায় গত বুধবার দিনব্যাপী ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাড. শ্যামল কুমার দে, ড. সেলিম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন্নাহার প্রমুখ। মেলায় ২০টি স্টল রয়েছে। এগুলোতে নানা ধরনের উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক নানা ধরনের প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ‘এ’ প্লাস ক্যাম্পেইন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গত বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রেস ব্রিফিং-এর মূল উপস্থাপন করেন ডাঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শওকত হোসেন প্রমুখ।
পীরগঞ্জে সার ও বীজ বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্তৃপক্ষ ৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে। এর মধ্যে ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১৫ জন কৃষককে ১০ কেজি করে নেরিকা ধান বীজ ছাড়াও ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। বিরতণকালে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সালমা সুলতানা, স্থানীয় সাংবাদিক ও অনেক কৃষক উপস্থিত ছিলেন।
মংলার দিগরাজে ট্যাক্স মেলা
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ নির্ধারিত সময় ঘর-বাড়ির কর পরিশোধ ও জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মংলার বুড়িরডাঙ্গার দিগরাজ বাজারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ট্যাক্স মেলা। দেশের তিনটি ইউনিয়নের মধ্যে এ ইউনিয়নটিতে ওই মেলার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্টোন টিম অব ফেন্ডশীপ’ এর সহযোগিতায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত বুধবার ইউপি চেয়ারম্যান অনির্বাণ হালদারের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মংলা উপজেলা নির্বাহী অফিসার ড. মিজানুর রহমান। এ মেলায় ট্যাক্স গ্রহণসহ হরেক রকম গ্রামীণ জীবনযাত্রা, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন স্টল বসে।
দৌলতপুরে নদী ভাঙ্গন এলাকায় ঢেউটিন বিতরণ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ও চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেপদা’র উদ্যোগে ও মুসলিম এইড ইউকে’র আর্থিক সহযোগিতায় গৃহহারা মানুষের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গত বুধবার। চিলমারী ইউনিয়নের ঢেউটিন ও খুঁটি বিতরণের সময় উপস্থিত ছিলেন সেপদা’র নির্বাহী পরিচালক মোঃ আহসান হাবীব, মুসলিম এইড ইউকে’র কর্মকর্তা মোঃ শফিউল আযম, কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক আব্দুল মান্নান, চিলমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, সেপদা’র সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা কাউছার বিশ্বাস, চিলমারী এলাকার সমাজসেবী তোফায়েল আহাম্মেদ প্রমুখ।
ভাঙ্গায় সার-বীজ ও নগদ টাকা বিতরণ
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ গত বুধবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ, সার ও নগদ টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মোঃ আসাদুজ্জামান কবির। অনুষ্ঠানে প্রথম ধাপে ৪০ জন কৃষকের মাঝে ২০ কেজি ধানবীজ, ৩০ কেজি সার ও নগদ ৬শ’ টাকা দেয়া হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা দিলীপ রায়, পুলিশ কর্মকর্তা প্রমুখ।
কোটালীপাড়ায় এডাবের কর্মশালা
কোটালীপাড়া(গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এডাব গোপাগলঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ সম্পর্কে অবহিতকরণ ও দ্রুত বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।এ সময় এডাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাস, এডাবের বিভাগীয় সমন্বয়কারী মোঃ নুরুল আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী উপস্থিত ছিলেন।
শিবালয়ে ওয়াটসান মেলা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ অন্যতম এনজিও সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সি-সিডা শিবালয় উপজেলার নালী খেলার মাঠে ৩ দিনব্যাপী পরিবেশ-ওয়াটসান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুক্রবার রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। জানা গেছে, উপজেলা প্রশাসন ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সহযোগিতায় আয়োজিত এ মেলা উদ্বোধন করেন ইউএনও একেএম গালিব খান। সিডা নির্বাহী পরিচালক নিবা সরকারের সভাপতিত্বে অ্যাডভোকেট দীপক ঘোষ, ডা: এমএ রশিদ নওয়াব, সমাজকর্মী আব্দুস সামাদ শিকদার, বিজন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
চাটখিলে আওয়ামী লীগের কর্মীসভা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা গত বুধবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এস.এম. বাকীবিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক পৌর কাউন্সিলর এইচ.এম আলী তাহের ইভু, যুবলীগ আহ্বায়ক বেলায়েত হোসেন, ছাত্রলীগ আহ্বায়ক সালাউদ্দিন সুমন প্রমুখ।
মহেশপুরে মা সমাবেশ
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার মহেশপুর মানবাধিকার সংগঠন আরডিসি ও ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক জনাব মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি সাংবাদিক আব্দুর রহমান। বক্তব্য রাখেন স্কুলের শিক্ষিকা বিউটি খাতুন, রহিমা খাতুন, নাছিমা খাতুন প্রমুখ।
ঘোড়াঘাটে সার ও বীজ বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন আউশ মৌসুমে বিআর-২৬, নেরিকা-১৬ ও নেরিকা-১০ তিন জাতের ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০জন চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা কৃষি অফিসার বেলালউদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান। অন্যদের মধ্যে সোনালী ব্যাংক কর্মকর্তা, বিসিআইসি ডিলার, সাংবাদিক ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নড়িয়ায় ভাঙ্গন দুর্গতদের মাঝে চেক বিতরণ
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা\ শরীয়তপুর নড়িয়া উপজেলা কার্যালয়ে বৃহস্পতিবার ১১ টায় জাতীয় সমাজ কল্যাণ তহবিল থেকে পদ্মা নদী ভাঙ্গা মানুষের মাঝে ২লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়াছে।এ সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ,সমাজ সেবা কর্মকর্তা ফয়জুল বারী ,সাংবাদিক মফিজুর রহমান রিপন। ৫৩ জনের প্রত্যেক পরিবারের মাঝে ৫ হাজার টাকার চেক দেয়া হয়।
চৌহালীতে শিক্ষক সমাজের কমিটি গঠন
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ শিক্ষা ক্ষেত্রে অবদান ও নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দৃঢ়প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে সহকারী শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সর্ব সম্মতিক্রমে মশিউর রহমান আহবায়ক, লতিফুল ইসলাম সহকারী আহবায়ক, মোশারফ হোসেন যুগ্ম আহবায়ক ও জহুরুল ইসলামসহ যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।
পাকুন্দিয়ায় লোক সাহিত্য সম্মেলন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লোক সাহিত্য গবেষণা কেন্দে র উদ্যোগে লোক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সদস্য ও লোক সাহিত্য গবেষক অধ্যক্ষ প্রিন্স রফিক খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান। অনুষ্ঠানটি কবি ও সাংবাদিক মো. তরিকুল হাসান শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, সাধারণ সম্পাদক রমপাশা, কবি ও সাহিত্যিক মো. আব্দুল হান্নান, ছড়াকার আমিনুল ইসলাম সেলিম, কবি গোলাম আমিন, কবি মোস্তফা জামাল জানি, কবি বাঁধন রায় প্রমুখ।
পীরগঞ্জে ইএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকী
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঠাকুরগাঁও কেন্দি ক বে-সরকারি সংস্থা ইএসডিও’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। পীরগঞ্জ ইকোপাঠশালায় ইএসডিও’র সেক্টর কো-অর্ডিনেটর শাহ মোঃ আমিনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম। এছাড়াও বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, জোনাল ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, ইকোপাঠশালার উপাধ্যক্ষ লায়লা পারভীন উপস্থিত ছিলেন।
আদিতমারীতে আউশ চাষে প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় আউশ ধানের বীজতলা তৈরি, চারার যত্ন, জমি তৈরি এবং চারা রোপণ বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার উপজেলার ব্র্যাক শাখা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান। এসময় প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, ইউপি সদস্যা আঞ্জুমা বেগম, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে অগ্রণী সংসদের ভবন উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি\ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের অর্ধ শতাধিক বছরের ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী ঐতিহ্যবাহী সংগঠন অগ্রণী সংসদের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্মিত এই দ্বিতল ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অগ্রণী সংসদের সভাপতি ফজলার রহমান তালুকদারের সভাপতিত্বে এমপি মজিদ মন্ডল, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল মিয়া, পাকিজা লুঙ্গি কালেকশনের এমডি রিয়াজুল ইসলাম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মহেশপুরে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নিয়ে সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, আরডিসির প্রশাসনিক কর্মকর্তা অধীর সরকার প্রমুখ। এ সময় মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাতৃত্বকালীন ভাতাভোগীগণ উপস্থিত ছিল।
রানীশংকৈলের দুই এমপিকে সংবর্ধনা
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার এক সাথে ঠাকুরগাঁও-৩ এমপি অধ্যাপক ইয়াসিন আলী ও সংরক্ষিত মহিলা আসন-১ এর এমপি সেলিনা জাহান লিটাকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ওইদিন ওই বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য গোকুল চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুলতান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যুবলীগের সম্পাদক আলমগীর সরকার ও কেন্দ্রিয় ছাত্রলীগ সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না।
ভাঙ্গায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ কর্মশালা
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। ব্র্যাক আয়োজিত ও জাপান সোস্যাল ডেভেলপমেন্ট ফান্ডের সহায়তায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মোঃ আসাদুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিলীপ রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।
