ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২২
নাম: রসূলের প্রশ্ন সাহাবীদের জবাব, সাহাবীদের প্রশ্ন রসূলের জবাব মূল: আল্লামা সালমান নাসিফ দাহ দুহ্ অনুবাদ: খেবায়ের হোসাইন সম্পাদনা: মোহাম্মদ নাছির উদ্দিন প্রকাশক: মো. রফিকুল ইসলাম প্রকাশনায়: পিস পাবলিকেশন্স ৩৮/৩, কম্পিউটার মার্কেট ২য় তলা, বাংলাবাজার, ঢাকা প্রকাশকাল: ২৬ মার্চ ২০১৪ মূল্য: ৩০০ তিনশত টাকা মাত্র পৃথিবীতে অসংখ্য নবী ও রসূল আগমন করেছিল। তার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসূল হলেন মুহাম্মদ (স.)। তিনি ইসলামের পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে গোটা বিশ্বে ইসলামের আলো প্রজ্জলিত করে গিয়েছিলেন। তাঁর ছিল নির্বাচিত প্রাণ লক্ষ্যাধিক সাহাবী। যারা নিজেদের জীবনের চেয়ে আল্লাহর রসূল কে অধিক মহব্বত করতেন। রসূল (স.) এর প্রত্যেকটি কথা তারা মনোযোগ দিয়ে শ্রবণ করতেন ও সেই মোতাবেক আমল করতেন। রসূল (স.) এর কোনো কথা না বুঝলে তারা সাথে সাথে প্রশ্ন উত্থাপনের মাধ্যমে জেনে নিতেন। আবার রসূল (স.) ও সাহাবীদের সহজ সরলভাবে অবহিত করানোর নিমিত্তে বিভিন্ন প্রশ্ন করতেন। যার কারণে কখনো রসূলের প্রশ্নে সাহাবীরা জবাব দিতেন আবার কখনো সাহাবীদের প্রশ্নে রসূল (স.) জবাব দিতেন। আলোচ্য ব্যতিক্রমধর্মী গ্রন্থকানায় সেই সমস্ত বিষয় ফুটে উঠেছে। ইসলামের প্রায় সকল বিষয়েই রসূল (স.) এর সঙ্গে সাহাবীদের প্রশ্নোত্তর পর্ব চলতো যেমন ঈমান ও ইসলাম, ইলম, পবিত্রতা, নামাজ, যাকাত, রোজা, হজ্ব, জিহাদ বিবাহ ফারায়েজ অসিয়ত, দান, ক্রয় বিক্রয়, অপরাধের শাস্তি, নেতৃত্ব ও বিচার, নিয়ত ও মান্নত, শিকার করা, পোশাক পরিচ্ছদ ধার্মিকতা, শিষ্টাচার, জিকির ও দোয়া, তওবা, চিকিত্সা জানাযাহ কুরআনের ফর্জিলত, সাহাবীদের মর্যাদা, জান্নাত ও জাহান্নাম এবং তাফসীরের বিষয়। গ্রন্থটি পাঠের মাধ্যমে একজন প্রকৃত জ্ঞান পিপাসু তার মনের খোরাক অনুসন্ধান করতে পারবেন। আমরা গ্রন্থটির ব্যাপক প্রচার প্রত্যাশা করছি।