যুবরাজ সিংয়ের ফিট ঘোষণা টিটোয়েন্টি বিশ্বকাপের আজকের ফাইনালের আগে ভারতীয় দলের জন্য সুখবর। দলটির এক কর্মকর্তা জানিয়েছেন যুবরাজ পুরো ফিট এবং আজকের সেমিফাইনালে খেলবেন। ক্যান্সারকে জয় করা এ অলরাউন্ডার দলের সঙ্গে অনুশীলন করার সময় গত বুধবার পাঁয়ের গোঁড়ালিতে আঘাত পাওয়ায় ৩২ বছর বয়সী খেলোয়াড়টির সেমিফাইনালে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার আর এন বাবা কাল শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যুবরাজকে নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। ভারতের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ছক্কা এবং পাঁচ চারের মারে ৪৩ বলে ৬০ রান করেন যুবরাজ দলের জয়ে বড় ভুমিকা রাখেন।
