ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির সেমি ফাইনালে উঠেছে যশোরের মিউনিসিপ্যাল স্কুল ও জয়পুর হাটের খঞ্জনপুর স্কুল। গতকাল হকি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে শ্যুটআউটে যশোরের মিউনিসিপ্যাল স্কুল ৪-৩ গোলে চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুলকে হারিয়ে সেমিফাইনালে উঠে। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খঞ্জনপুর স্কুল ৩-০ গোলে নবাব হাবিবুল্লাহ স্কুলকে হারিয়েছে। আইয়ুব হোসেন রাকিব ২ এবং মেহেদি গোল করেন।
