সার্কভুক্ত দেশের পুলিশকে একসঙ্গে কাজ করার আহবান আইজিপির

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:২৯
আন্তঃদেশীয় অপরাধ দমনে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। ‘আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ঃ প্রেক্ষিত সার্ক’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি। তিন সপ্তাহব্যাপী এই কর্মশালায় সার্কভুক্ত ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান ও বাংলাদেশের পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে আইজিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীলঙ্কার পুলিশ কর্মকর্তা কমল সিলভা। পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপতিত্বে এসবি’র অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।