সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল সম্পাদক শাহজাহান

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:৪২
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে দৈনিক ইত্তেফাকের আশরাফুল ইসলাম সভাপতি ও সমকালের মো. শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কে এম শহীদুল হক (বাসস), যুগ্ম সম্পাদক নাসরীন গীতি (বাংলাভিশন), কোষাধ্যক্ষ শাহাদাত্ রানা (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা (বর্তমান), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মান্নান (সময় টিভি), দপ্তর সম্পাদক একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক একরামুল ইসলাম বিপ্লব (যুগান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শোয়েব আহমেদ (সমকাল), সদস্য কানিজ ফাতেমা লুনা (ইউএনবি), হুমায়ুন কবির তমাল (আলোকিত বাংলাদেশ), আনজুমান আরা শিল্পী (বাংলাদেশ সময়), ইদ্রিস মাদ্রাজী (নয়াদিগন্ত), কাজল কেয়া (বাংলাদেশ প্রতিদিন), রীতা ভৌমিক (যুগান্তর), দীপক ভৌমিক (ডেসটিনি), আব্দুল মকিম চৌধুরী (অর্থনীতি প্রতিদিন), শাহ মতিন টিপু (রাইজিং বিডি), আহমেদ তেপান্তর (আমার দেশ) ও আবু কাউসার খোকন (সমকাল)।