সদর উপজেলার চরমুক্তারপুরের বন্ধু বেকারীতে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেকারীর মালিক মো. আসলাম জানান, গত বুধবার সকালে তার কাছে স্থানীয় তুহিন ও তার সাঙ্গপাঙ্গরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তারা ক্যাশে থাকা এক হাজার টাকা নিয়ে এবং বাকী টাকা রাতে নিতে আসবে বলে জানায়। রাতে টাকা নিতে আসলে ওই জমির মালিক শাহাবুদ্দিন ও তার লোকজনদের সঙ্গে চাঁদাবাজদের ঝগড়া হয়। কিছুক্ষণ পরে কয়েকটি মোটরসাইকেলে চাঁদাবাজদের ৩০/৩৫ জনের একটি দল দোকানে ৭/৮ রাউন্ড গুলি এবং জমির মালিকসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে। সদর থানার ওসি এ খবর নিশ্চিত করে জানান, চাঁদাবাজদের গ্রেফতারের চেষ্টা চলছে।
