আশুলিয়ায় পৃথক ঘটনায় তিন জন খুন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:৪৩
শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক ঘটনায় এক তরুণীসহ তিনজন খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের লাশ পুলিশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত আশুলিয়ার ভাদাইলে স্থানীয় চায়ের দোকানদার ওয়াজেদ আলীকে পিটিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রানী আক্তার মিশু (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আশুলিয়ার মোজার মেল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা শেষে উক্ত স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার দায়ের করা হয়েছে।