রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:৪৩
মো. আবুল হাসেম ভুঁইয়া কৃষি মন্ত্রণালয়ের সাবেক পার্সোনাল অফিসার মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম ভুঁইয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার মিরপুরে এক হাসপাতালে ইন্তেকাল করেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর কুমিল্লায় দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।