সালাহউদ্দিন আহম্মেদ
সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহম্মেদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল এবং কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে।
অনিমা সেনগুপ্তা
মুক্তিযুদ্ধে শহীদ সুধীর কান্তি সেনগুপ্তের স্ত্রী সমাজসেবী অনিমা সেনগুপ্তার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল ১০ টায় ঢাকেশ্বরী মন্দিরে ও পোস্তগোলা শ্মশানে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
মো. রোস্তম আলী
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছারের বাবা সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, সমাজ সেবক ডা. মো. রোস্তম আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
