দারাজ উদ্দিন সরকার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভাষাসংগ্রামী দারাজ উদ্দিন সরকার (৮২) বার্ধক্যজনিত কারণে গত বুধবার উপজেলার মনমথপুর ইউনিয়নের তাজনগর গ্রামে তার বড় মেয়ে আয়শা খাতুনের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
হাসিনা রাজ্জাক চৌধুরী
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি নিবাসী আলহাজ্ব আবদুর রাজ্জাক চৌধুরীর স্ত্রী হাসিনা রাজ্জাক চৌধুরী (৭৭) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী ও ৫ ছেলে রেখে গেছেন। তার প্রথম জানাজা আজ সকাল ৯টায় চকবাজারস্থ প্যারেড ময়দান মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আছর ফটিকছড়ির শাহনগর গ্রামে অনুষ্ঠিত হবে।
অমিতা বড়ুয়া
চট্টগ্রামে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা অসীম কুমার বড়ুয়ার মা অমিতা বড়ুয়া (৮৬) গতকাল নগরীর রাজাপুকুর লেইনস্থ বাসভবনে পরলোকগমন করেন। তিনি স্বামী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
জাহাঙ্গীর হায়দার
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাবেক পোস্টমাস্টার ডা. জাহাঙ্গীর হায়দার (৭৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
তাজুল ইসলাম
চ্যানেল-২৪ ও দৈনিক নয়া দিগন্তের গাইবান্ধা প্রতিনিধি আসাদুজ্জামান মামুনের বাবা তাজুল ইসলাম (৭৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন।
