নেহরু-ইন্দিরাকে ছুঁলেন নরেন্দ্র মোদি

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৪৩

জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে একই পংক্তিতে যুক্ত হলেন নরেন্দ্র মোদি। আর মোদির হাত ধরেই ঐতিহাসিক জয়ের স্বাদ পেল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন মোদি। একই সঙ্গে ইতিহাস তৈরি করে ফেললেন তিনি।

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের পর মোদী দু’টি ইতিহাস তৈরি করেছেন। মোদিই প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পরপর দু’বার এই পদে আসীন হতে চলেছেন। দ্বিতীয় রেকর্ডটি আরও চিত্তাকর্ষক। নরেন্দ্র মোদিই হতে চলেছেন তৃতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দু’বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হলেন। এর আগে এই রেকর্ড ছিল কংগ্রেসের দখলে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।

আরও পড়ুন: ৫৪ লাখ টাকার আম বাগান নিলাম হলো ৫৫ হাজার টাকায়

নেহরুর রেকর্ড বজায় রাখেন কন্যা ইন্দিরা। তিনিও পরপর দু’বার প্রধানমন্ত্রী হন। তারা দু’জনেই শরিক দলের সাহায্য ছাড়াই ম্যাজিক ফিগার ছুঁয়ে সরকার গঠন করেন। ইতিহাসের পুনরাবৃত্তি হল ২০১৯ সালে। তবে বিজেপির নরেন্দ্র মোদির হাত ধরে। গতবারের থেকে আসনও বেড়েছে বিজেপির। ২০১৪ সালে ২৮২টি আসন পায় মোদীর দল। এবার তিনশো পার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

ইত্তেফাক/বিএএফ