সুনামগঞ্জে তিন মরমী কবির স্মরণে লোক উত্সব

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:১৪
সুনামগঞ্জ শহরের বালুরমাঠে তিন মরমী কবি হাসনরাজা, রাধারমন, শাহ আব্দুল করিম স্মরণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লোক উত্সব। বৃহস্পতিবার উত্সবের উদ্বোধন করেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। জেলা প্রশাসক মোঃ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান অসীম চট্টোপাধ্যায়, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ, রাধারমন গবেষক বিশ্বজিত রায়, আইনজীবী স্বপর কুমার দেব। শিল্পী তুলিকা ঘোষ চৌধুরীর গানের মধ্য দিয়ে লোক উত্সব শুরু হয়। উত্সবের প্রথম দিন রাধারমন, দ্বিতীয় দিন হাসনারাজ, তৃতীয় দিন শাহ আব্দুল করিমকে নিয়ে আলোচনা, তাদের রচিত গান পরিবেশন করবেন শিল্পীরা।