ছবির নাম ‘৭১-এর সংগ্রাম’। মুক্তিযুদ্ধের প্লট নিয়ে মনসুর আলীর এই চলচ্চিত্রে রুহির এই অভিষেক তাই তার ইমেজকে অন্য এক মেজাজে নিয়ে নিয়ে গেছে। র্যাম্প মডেলিং থেকে এসে চলচ্চিত্রে এ ধরনের চরিত্রে কাজ তাই তার আগামী চলচ্চিত্রগুলোকেও আলোকিত করবে। ব্যবসায়িক মাপের স্থূলতা নয়, সমালোচকদের দৃষ্টিতে নান্দনিক উপাধিই পেয়েছে এই চলচ্চিত্রটি। সেই ছবির প্রিমিয়ারে বিজয়ীর দৃষ্টি নিয়ে রুহি স্যাটেলাইটের চ্যানেলগুলোর সামনে!
