ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ৩৯তম প্রযোজনা হিসেবে মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছে বিশ্বখ্যাত লেখক আলব্যের ক্যামুর উপন্যাস ‘আউটসাইডার’। এরই অংশ হিসেবে গত ১৪ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন ও প্রেস শো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় নাট্যশালার মূলমঞ্চে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। রুবাইয়াত্ আহমেদের অনুবাদ ও নাট্যরূপে এটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। মঞ্চে অভিনয় করছেন—রফিকুল ইসলাম, মোস্তফা রতন, হাসনাত মিথুন, তসলিমা চুমকি, মিলু চৌধুরী, জয়শ্রী মজুমদার লতা, সাজ্জাদুর সাজ, এশা ইউসুফ, শাহজাদা সম্রাটসহ আরও অনেকে।
