সরব রুবেল!

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ১৯:০৬
দীর্ঘদিন পর টেকো মাথায় নতুন রূপে মিডিয়ায় ফিরেছেন চিত্রনায়ক রুবেল। গত ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উত্সবে তাই নতুনভাবে আলোচনায় আসতে বেশ খানিকটা সরব ছিলেন। সিনেমা অন্তঃপ্রাণ এই অভিনেতা মাঝে ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে চলচ্চিত্র থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছিলেন। আবারও নতুন চলচ্চিত্রের কাজে সরব হয়ে নিজেকে ফেরান স্বমহিমায়। আর তাই এই উত্সবে মাইক হাতে নিয়েই গান গাইতে ওঠেন। আজম খানের ‘বাংলাদেশ’সহ বেশ কিছু গান গাইলেন। যদিও গানের আয়োজনের জন্য একাধিক শিল্পীর শিডিউল ছিল সন্ধ্যার দিকে। কিন্তু নিজেকে উত্সবের রঙে রাঙাতে সবচেয়ে সপ্রতিভ ছিলেন তিনি। এ প্রসঙ্গে রুবেলের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমার কাছে এটা একটা প্রাণের উত্সব। কারণ অনেকদিন ধরেই তো এখানে আমাদের কারও সাথে কারও দেখা নেই। এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে আমাদের চলচ্চিত্রের জন্যই তা ইতিবাচক ফল বয়ে আনবে।’