শিশুরোগ নিয়ে সেলিম শাকুরের নতুন বই প্রকাশ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ১৯:১১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হসপিটাল-এর মিল্টন হল অডিটো-রিয়ামে হয়ে গেল বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: সেলিম শাকুরের নতুন বইয়ের (শাকুর’স ইলাসট্রেটেড টেক্সট বুক অব পেডিয়েট্রিক্স) মোড়ক উম্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর এম.আর.খান। বইটির বৈশিষ্ট্য হচ্ছে এটি ১০৪২টি রঙ্গিন চিত্রায়িত ছবি, স্কেচস, ড্রইং এ সমৃদ্ধ যা কিনা সবার কাছে বোধগম্য। বইটির মূল দিকটি হচ্ছে পেডিয়েট্রিক্স সম্পর্কিত বিস্তারিত বিষয়াদি। তবে এতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে বাংলাদেশের শিশুদের জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ রোগব্যধি যেমন-অপুষ্টি, ডায়রিয়াজনিত রোগ, নিউমোনিয়া, সংক্রামক ব্যাধি যেমন- ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মা, টাইফয়েড, নবজাতক সংক্রান্ত সমস্যা যেমন-স্বল্প জন্ম ওজন জনিত রোগ, নবজাতকের সংক্রামক ব্যাধি (নিউ বর্ন সেপসিস), স্বল্প অক্সিজেন জনিত মস্তিষ্কের আঘাত (বার্থ এ্যাসফিকসিয়া), শ্বাসযন্ত্রের এলার্জি জনিত সমস্যা, হাপানী, হূদযন্ত্রের জন্মগত ত্রুটি, বাতজ্বর, স্নায়ুরোগ যেমন-মৃগিরোগ, শিশু বিকাশ জনিত সমস্যা যেমন-সেরিব্রাল পালসি (সিপি), আচরণগত শিশু বিকাশ সমস্যা, অটিজম, শিশুদের জ্ঞান অনুশীলন সমস্যা, কমিউনিটি শিশু স্বাস্থ্য, ইত্যাদি। এছাড়াও এই বইটিতে রয়েছে রঙ্গিন চিত্রায়িত শিশু চর্মরোগ বিষয়ক সমস্যা। ক্লিনিক্যাল প্রাকটিস সংশ্লিষ্ট মৌলিক মেডিকেল বিজ্ঞান, যেমন-ক্লিনিক্যাল জেনেটিক্স (জিনবাহিত রোগ), রক্তের তরল ও খনিজ দ্রব্যের ভারসাম্যতা, রক্তের গ্যাস বিশ্লেষণ খুবই সহজভাবে এই বইটিতে বর্ণনা করা হয়েছে। এই বইটি চিকিত্সা চর্চায় নিয়োজিত চিকিত্সকদের জন্য ড্রাগ থেরাপি অধ্যায়টি আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে এছাড়াও রয়েছে রঙ্গিন চিত্রায়িত ক্লিনিক্যাল মেথোডলোজি যা ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী ডাক্তারদের জন্য বিশেষ সহায়ক হবে।