সংবাদ কণিকা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:০৮
সার্কাস শিল্পীর জন্য ডিগ্রি সাধারণত সার্কাসে লেগে থেকেই শিল্পীরা নানা কসরত আয়ত্তে আনেন এবং একে পেশা হিসেবে নিয়ে মানুষকে নির্মল আনন্দ দিয়ে থাকেন। তবে যারা ভাবছেন সার্কাস বিষয়ে ডিগ্রি নেবেন, তাদের জন্য সুখবর যে ব্রিটেনের সরকার লন্ডনে সার্কাসের অন্যতম কেন্দ্র সার্কাস স্পেইসকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে একটি ন্যাশনাল সেন্টার ফর সার্কাস আর্টস প্রতিষ্ঠা করেছে। যেখান থেকে এ বিষয়ে ডিগ্রি দেয়া হচ্ছে। —বিবিসি চাঁদের বয়স ৪.৪৭ বিলিয়ন বছর! নতুন গবেষণায় পাওয়া তথ্য সঠিক হলে আনুমানিক ৪.৪৭ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে মঙ্গল আকৃতির এক গ্রহাণুপিণ্ডের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল চাঁদ। এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন একদল বিজ্ঞানী। তবে এবার জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এ কাজে ব্যবহার করেছেন পৃথিবীর গঠন পর্বের কম্পিউটার সিমুলেশন। তাদের হিসাব ঠিক হলে এই সৌরজগত্ সৃষ্টি হওয়ার সাড়ে ৯ কোটি বছর পর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছিল চাঁদ। —এএফপি জিহাদে জার্মান নারীরাও অন্যান্য যুদ্ধের মতো সিরিয়া যুদ্ধেও মুসলিম নারীদের অস্ত্র হাতে তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁরা লড়াই করছেন ‘পবিত্র যুদ্ধ’ বা জিহাদের জন্য। এই যুদ্ধে জার্মানি থেকে আসা মেয়েদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অনেক যুদ্ধে মুসলিম নারীদের অস্ত্র হাতে তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বোরকা বা হিজাব পরে মেয়েরা অস্ত্র হাতে তুলে নিয়েছেন, এই দৃশ্য আকৃষ্ট করে মানুষকে। —ডয়েচে ভেলে