নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে কালিগঞ্জ মইজপুর সড়ক

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৫
সিলেটের বিশ্বনাথে বাসীয়া নদীর ভাঙ্গনে বিলীন হতে চলেছে কালিগঞ্জ-মইজপুর একটি জনবহুল সড়ক। উপজেলার কালিগঞ্জবাজার থেকে বাসীয়া নদীর তীর দিয়ে বয়ে যাওয়া একমাত্র ওই সড়ক দিয়ে প্রতিদিন মইজপুর, বাজিতপুর, পেড়ুরগাঁও ও সাধুরগাঁওসহ প্রায় ৮/১০টি গ্রামের শিক্ষার্থীসহ জনসাধারণ চলাচল করে আসছেন। তাদের যাতায়াতের জন্য ওই সড়ক ছাড়া বিকল্প আর কোন সড়ক নেই। জরুরি ভিত্তিতে সড়কটির ভাঙ্গনরোধ করা না হলে সামনের বর্ষায় নদীর জোয়ারের পানিতে সম্পূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাবে।