আতিকুর রহমান মুকুল সিরাজগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৭
কাজীপুর উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সন্মাননা স্মারক তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন।