সাতক্ষীরার কলারোয়া বাজার থেকে বৃহস্পতিবার দুপুরে এক কাপড় ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ছাত্রলীগ কর্মী বাপ্পী ও মোতাহার হোসেন নামে দু’জনকে আটক করেছে। আটক বাপ্পী উপজেলার লোহাকুড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও মোতাহার হোসেন উপজেলার বলিয়ানপুর গ্রামের বাবর আলীর ছেলে।
কলারোয়া থানার এএসআই জানান, বৃহস্পতিবার দুপুরে কলারোয়া বাজারের কাপড় ব্যবসায়ী ইমন ১১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার মেহমানপুর কাঁচা রাস্তার উপর থেকে ছাত্রলীগ কর্মী পরিচয়দানকারী বাপ্পী, মামুন, সাইদ, রিপন ও সিরাজুল সংঘবদ্ধভাবে তার গতিরোধ করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বিকাল সাড়ে ৩টার দিকে কলারোয়া শহর থেকে বাপ্পীকে আটক করা হয়।
