কুমিল্লায় স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী কোর্স সম্পন্ন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৮
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাসব্যাপী বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স বুধবার সম্পন্ন হয়েছে। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেমের সভাপতিত্বে এ উপলক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের প্রফেসর ডা. এ বি এম খোরশেদ আলম, বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. কামরুল আহসান, কোর্স পরিচালক ও বার্ডের যুগ্ম-পরিচালক (পল্লী প্রশাসন) মো. আবদুল কাদের এবং বার্ডের অনুষদ সদস্যবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ৪৮ জন ডাক্তারের মাঝে সনদপত্র বিতরণ ও ফলাফলের শীর্ষে অবস্থানকারী ৫ জন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।