দিনাজপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৯
দিনাজপুরে ট্রাক্টরের তলায় পিষ্ট হয়ে গৃহবধূর নিহত হওয়ার ঘটনায় প্ররোচনায় কোতয়ালী থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহত গৃহবধূ গুলশান আরার বড় ভাই জাবেদ আলী বাদী হয়ে শাশুড়ী রওশন আরা, স্বামী প্রকৌশলী আহসান হাবিব রতন, দেবর শহীদ হোসেনসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর রাতেই স্বামী আহসান হাবিব রতন, শাশুড়ী রওশন আরাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।